শ্রম কোড বিরোধী ধর্মঘটে গড় হাজির INTTUC

শ্রম কোড বিরোধী ধর্মঘটে গড় হাজির INTTUC কেন্দ্রীয় সরকারের চালু করা চারটি শ্রম কোডের বিরুদ্ধে আগামীকাল ধর্মঘটের ডাক। দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে এই ধর্মঘটে শামিল হচ্ছে না তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। মঙ্গলবার আসানসোলের বার্নপুরে ট্যানেল গেটের সামনে আইএনটিটিইউসির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। সেখানে সংগঠনের বহু কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা থেকে INTTUC নেতা উৎপল সেন স্পষ্ট জানান, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আইএনটিটিইউসি যেকোনো ধরনের ধর্মঘটের বিরোধী। তিনি বলেন, ‘আমরাও চারটি শ্রম কোডের বিরোধিতা করি। এই কোডগুলি শ্রমিকদের স্বার্থের পরিপন্থী। কিন্তু ধর্মঘটকে আমরা আন্দোলনের সঠিক রাস্তা বলে মনে করে না তৃণমূল কংগ্রেস। উৎপল সেন আরও বলেন, ধর্মঘটের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। গোটা দিন জনজীবন ব্যাহত হয়। সেই কারণেই INTTUC আগামীকাল জনজীবন স্বাভাবিক রাখার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছে। পাশাপাশি তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হবে, যাতে কোথাও জোরজবরদস্তি করে কাউকে ধর্মঘটে সামিল করানো না হয়। আইএনটিটিইউসির বক্তব্য অনুযায়ী, শ্রমিক স্বার্থ রক্ষার প্রশ্নে সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে দল সোচ্চার হবে। তবে রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আলোচনা ও আইনি পথেই সমস্যার সমাধান প্রয়োজন। সভা থেকে এই বার্তাই দেওয়া হয় যে, শ্রমিকদের দাবি নিয়ে আন্দোলন চলবে। কিন্তু তার সঙ্গে স্বাভাবিক জনজীবন কোন ভাবেই ব্যাহত না হয় সেদিকটা নজর রাখা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *