কংগ্রেস ভেঙে বিজেপিতে যোগ!

কংগ্রেস ভেঙে বিজেপিতে যোগ! কালচিনিতে পঞ্চায়েত সদস্যের যোগদানে শক্তি ক্ষয়!বিধানসভা নির্বাচনের মুখে রাজনৈতিক সমীকরণে নয়া মোড়! আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভা কেন্দ্র ঘিরে জোর চর্চা। কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য দলবল সহ বেশ কিছু পরিবারে বিজেপিতে যোগদান।জানা গিয়েছে, মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ইন্দু রায় এদিন কালচিনির বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখান। তাঁর সঙ্গে একাধিক সমর্থকও বিজেপিতে যোগ দেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি মনোজ টিগ্গা সহ দলের অন্যান্য নেতৃত্ব। তাঁদের হাত থেকেই নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। দলবদলের কারণ হিসেবে ইন্দু রায় জানান, তাঁর পরিবার বহু দশক ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান সময়ে দলটি দিশাহীন হয়ে পড়েছে। সেই কারণেই তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত। অন্যদিকে, এই ঘটনাকে রাজ্যের বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখছে বিজেপি নেতৃত্ব। সাংসদ মনোজ টিগ্গা বলেন, “রাজ্যজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন, আর সেই কারণেই বিভিন্ন দল থেকে কর্মী সমর্থকরা বিজেপির দিকে আসছেন।” তাঁর আরও দাবি, তৃণমূলকে ক্ষমতা থেকে একমাত্র বিজেপিই সরাতে পারে। ভোটের আগে এই দলবদল কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই কালচিনিতে বেশ জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *