৩০ টাকার জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে খুন!

৩০ টাকার জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে খুন! স্ত্রীকে গলা টিপে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বরোজ পশ্চিমপাড়া গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায় ২৩ বছরের রুবিয়া সুলতানা নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে। এরপর স্বামী রবিউল ইসলাম হাড়োয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। আজ ভোররাতে পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি খুনের মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। তবে ওই যুবক কেন এ ধরনের ঘটনা ঘটালেন সেটি জানতে ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পুলিশ তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। স্থানীয় জনপ্রতিনিধি মনিরুল ইসলাম জানিয়েছেন, তাদের ছোট্ট শিশু কন্যার প্রাইভেটের ৩০ টাকার জন্য দুজনের মধ্যে তারপর সেই ঝামেলার স্থানীয় জনপ্রতিনিধি দেয়া সালিশির মাধ্যমে মিটিয়েও দেন তারপর উভয়পক্ষই। একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার অঙ্গীকার করে। যে যার বাড়িতে ফিরে যান হঠাৎই ভোররাতে জানা যায় স্বামী পেশায় সবজি বিক্রেতা রবিউল ইসলাম স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন এই ঘটনায় আইনিভাবে কঠিন শাস্তি দিতে হবে। পাশাপাশি ছোট্ট এই দুই শিশুর পাশে রয়েছে এবং মৃত গৃহবধূর পরিবারের পাশেও রয়েছেন পাশাপাশি কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *