ন্যায়ের আশায় কবর থেকে ছেলের দেহ তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

ন্যায়ের আশায় কবর থেকে ছেলের দেহ তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৯ মার্চ:

ন্যায়ের আশায় ছেলের কবর খুঁড়লেন বাবা, পাশে কবরস্থানের বাইরে অঝোরে কেঁদে চলছেন মা। ভিড় জমিয়ে ছিলেন কয়েকশো মানুষ। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ময়নাতদন্তের জন্য খুঁড়ে বের করা হল আলিপুরদুয়ার জেলার সীমান্ত শহর জয়গাঁ গুয়াবাড়ির বাসিন্দা আসমদ আলির কবরস্থ দেহ।এদিন পুলিশ আধিকারিক, কালচিনি বিডিও,ম্যাজিস্ট্রেট এবং মৃতের পরিবারের তরফে থাকা আইনজীবীর উপস্থিতিতে খোঁড়া হয় মৃত আসমদের কবরস্থ দেহ। এক সময় যে হাত দিয়ে ছেলেকে স্নেহ করতেন সেই হাত দিয়েই বিচার ও ন্যায়ের আশায় ছেলের কবর খুঁড়তে সাহায্য করলেন মৃত যুবকের বাবা জাভেদ আলী।

গত ২০২৩ সালে এপ্রিল মাসে ভুটানের ওয়াংদি এলাকায় শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হয় আসমদ আলির।সে আত্মঘাতী হয় এবং তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে দাবি করা হয়। তবে এই কারন মানতে নারাজ ছিল তার পরিবারের সদস্যরা।এরপরই এ ঘটনার সত্যতা জানতে প্রথমে থানায় অভিযোগ করতে যান তারা, তবে সেখানে কোনো অভিযোগই নেওয়া হয়নি বলে অভিযোগ মৃতের পরিবারের।শেষে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা এবং সেখান থেকে সমাধিস্থ দেহ তুলে মৃত্যুর আসল বের করার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *