অভিযুক্তকে ধরতে গিয়ে গৃহবন্দি পুলিশ

অভিযুক্তকে ধরতে গিয়ে গৃহবন্দি পুলিশ!আইনের রক্ষক বন্দি। অভিযুক্তকে ধরতে গিয়ে কার্যত ঘরের মধ্যে বন্দি করা হলো পুলিশকে। অভিযুক্তকে আড়াল করে পুলিশ কর্মীদের চরম হেনস্থার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। পরে সিউড়ি থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই পুলিশ কর্মীদের উদ্ধার করে। ঘটনার সাথে যুক্ত তিনজন মহিলা সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমের সিউড়ি শহরের তিন নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার ঘটনা। জানা গেছে, এক ব্যক্তির গ্রেপ্তারির পরোয়ানা কার্যকর করতে গিয়ে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুরনো একটি মামলায় ওয়ারেন্টভুক্ত অভিযুক্ত হাতিম শা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করতে সিউড়ি থানার পুলিশ তার বাড়িতে পৌঁছায়। কিন্তু অভিযানের মাঝেই ঘটে যায় চাঞ্চল্যকর ও নজিরবিহীন ঘটনা। অভিযোগ, অভিযুক্তকে বাঁচাতে বাড়ির ভিতরেই কর্তব্যরত পুলিশ অফিসারদের আটকে রাখার অভিযোগ। শুধু তাই নয় পুলিশ অফিসারদের সঙ্গে কার্যত শর্ত চাপানো হয়। অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না, তবেই মুক্তি দেওয়া হবে পুলিশকে। একপ্রকার বন্দি করেই পুলিশের উপর চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তৎক্ষণাৎ সিউড়ি থানায় খবর পাঠানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী।এরপরই ফুল অ্যাকশন মুডে নামে পুলিশ। অভিযানে মূল অভিযুক্ত হাতিম শা কে গ্রেফতার করার পাশাপাশি তার পরিবারের আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে পুলিশকে আটক রাখা, সরকারি কাজে বাধা দেওয়া এবং অভিযুক্তকে পালাতে সাহায্য করার মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে ফকিরপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। প্রশ্ন উঠছে আইন হাতে তুলে নেওয়ার এই সাহস এল কোথা থেকে? বিষয়টি ঘিরে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *