বাম কংগ্রেস আমলে জোটেনি রাস্তা! শেষ মেষ ‘পথশ্রী প্রকল্পে’ আশার আলো

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার নিমদরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের তিনটি সংযুক্ত রাস্তার স্থলে শিলার ন্যাস। ৩টি রাস্তা নতুন করে তৈরীর শুভ সূচনা হলো। এরমধ্যে দুটি রাস্তা স্বাধীনতার পর প্রথম পিচের রাস্তা তৈরি হচ্ছে। আর একটি কোন এক সময় পিচের রাস্তা তৈরি হয়েছিল কিন্তু সেই রাস্তা বাম আমল থেকে বেহাল দশা। এবার পথশ্রী প্রকল্পের অর্থ এবং জেলা পরিষদের অর্থ দিয়ে তৈরি হচ্ছে এই তিনটি রাস্তা। বহু দিনের দাবি পূরণ হতে দেখে আনন্দে ভাসছে বাসিন্দারা।এই তিনটি রাস্তা প্রায় ৬ কিলোমিটার দূরত্ব। তার জন্য মোট ৩ কোটি অর্থ বরাদ্দ হয়েছে। এলাকার মানুষের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, এই রাস্তা তিনটি এলাকার সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার উপর সরাসরি ১৯টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ নির্ভরশীল। পরোক্ষভাবে আরও কুড়িটি গ্রামের মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। এই রাস্তা দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে । স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগীদের এই রাস্তাই ভরসা । হাসপাতাল , স্কুল, কলেজ , থানা থেকে আদালত এমনকি রেল স্টেশন সমস্ত কিছুর মূল রাস্তা। বিগত দিনে রাস্তার এমনই বেহাল দশা ছিল বর্ষাকাল তো দূর এমনি সময়ও পথ দিয়ে হাঁটা কার যত অসম্ভব। প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে এই রাস্তায় । এলাকার মানুষ বহুবার স্থানীয় জনপ্রতিনিধি পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়েছে। এই প্রথম সুরাহার স্বাস।অবশেষে সেই ৩ টি রাস্তার একসাথে শুভ সূচনা হলো । আর এতে খুশি এলাকার মানুষ। আনন্দে এলাকার মানুষজনের কথায়, বামফ্রন্ট আমলের দরবার করে রাস্তা পায়নি , স্বাধীনতার পর পথশ্রী প্রকল্পের বড় রাস্তা শিলার ন্যাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *