SIR শুনানির লাইনে প্রতারণার ছক, ৩৪ মহিলা কত টাকা হারালেন!রাজ্যের প্রতিটা জেলায় চলছে এসআইআর শুনানি প্রক্রিয়া। শুনানিকে কেন্দ্রকরে প্রতিদিন নানান রকমের খবর সামনে আসছে। এবারের খবর শুনলে চোখ কপালে উঠবে। SIR-র শুনানি কেন্দ্রে প্রতারণার ছক!স্মার্ট কার্ড বানিয়ে দেবার নামে ভাওতা। ঘটনার সূত্রপাত চলতি মাসের ২২শে জানুয়ারি। নারায়ণপুর চরের বহু মানুষ এসআইয়ের শুনানির জন্য মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে আসেন। সেখানেই অভিযুক্ত রাজা আলী মহিলাদের কাছে গিয়ে প্রলোভন দিতে শুরু করে। স্মার্ট কার্ড বানিয়ে দেবে। কার্ডের দরুন প্রতি মাসে তিন হাজার টাকা করে প্রতি উপভক্তা পাবে। এই কার্ড হয়ে যাওয়ার পর ১০০০ টাকা করে নিয়ে নেওয়া হবে। প্রত্যন্ত এলাকার মহিলারা টাকার প্রলোভনে পড়ে নিজের ব্যাংকের পাসবুক, আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট, চোখের ছবি অভিযুক্তর কথামতো মহিলারা দিয়ে দেন। আর এর পরেই ৩৪ জন মহিলার মোবাইল ফোনে টাকা তুলে নেওয়ার SMS আসতে শুরু করে। প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থ টাকা কেটে নেওয়া ঘটনায় গ্রাম জুড়াই মহিলাদের মধ্যে শোরগোল পড়ে যায়। এরপরেই মহিলারা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। এরপর অভিযুক্ত রাজা আলি নামে ওই প্রতারক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে মহিলারা। পরবর্তীতে পুলিশের কাছে মহিলারা লিখিত অভিযোগ দায়ের করে। ৩৪ জন মহিলারা নিজেদের টাকা ফিরে পাওয়া এবং অভিযুক্তর কঠোর শাস্তি দাবি করেছেন। মানিকচক থানার পুলিশ জানাচ্ছেন, নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে ধৃত রাজা আলিকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পাঠানো হচ্ছে ।
SIR শুনানির লাইনে প্রতারণার ছক

