SIR যন্ত্রণা!

SIR যন্ত্রণা! মানসিক চাপে BLO-র আত্মহত্যার চেষ্টা উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকে পাথুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। কর্মরত শিক্ষকের আত্মহত্যার চেষ্টাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় শিক্ষককে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের তরফে জানা গিয়েছে, বাগদা ব্লকের পাথুরিয়া ৩০ নম্বর পার্টের বিএলও হিসেবে নিযুক্ত পাথুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সরজিত হালদার। বাড়ি বাগদার পারমাদন এলাকায়। সোমবার সকালে টিউশন শেষ করে তিনি স্কুলে যান। সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ এক অভিভাবক চতুর্থ শ্রেণির পাশের সার্টিফিকেট নিতে এসে স্কুলের অফিস ঘরে অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে বিষয়টি জানাজানি হলে সহকর্মী ও স্থানীয়রা পরিবারকে খবর দেন । শিক্ষককে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, সাম্প্রতিক সময়ে এসআইআর সংক্রান্ত কাজের চাপ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। অতিরিক্ত চাপের কথা বাড়িতে বারবার বলতেন। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউটন বালা জানিয়েছেন, এস আই আর এর চাপ সইতে না পেরেই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে । আগেও সরজিত বাবু এস আই আর এর চাপের কথা জানিয়েছিলেন । নির্বাচন কমিশনের কারণেই আত্মহত্যার চেষ্টা করেছেন সরজিত বাবু। চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষকের অবস্থা গুরুতর হলেও চিকিৎসা চলছে। শিক্ষা মহল ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মানসিক চাপ কমাতে উপযুক্ত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *