ডুয়ার্সের চা বাগানে চলছে অবৈধ কাঠের কারবারি

ডুয়ার্সের চা বাগানে চলছে অবৈধ কাঠের কারবারি ওয়েবডেস্ক, উত্তরের কলম,,১৯ মার্চ:ডুয়ার্সের চা বাগান এলাকায় কারখানা তৈরি করে চলছিল কাঠের অবৈধ কারবার। অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ কাঠ বাজেয়াপ্ত করলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও কর্মীরা। বুধবার গোপনসূত্রের ভিত্তিতে, কালচিনি পুলিশের সহায়তায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা ও হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের আধিকারিক-কর্মীরা আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাটপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে এক ক্লাবে অবৈধ কাঠ মজুত করে রাখা ছিল বলে বনদফতর সূত্রে খবর। এরপরই সেই অবৈধ কাঠ উদ্ধার করে রেঞ্জে নিয়ে আসেন বনকর্তারা। বনদফতর সূত্রে খবর, উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বনদফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *