প্রায় তিন কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ উঠলো অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে ওয়েব ডেস্ক, উত্তরের কলম১৯ মার্চ:সমবায়ের প্রায় তিন কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার অভিযোগ দায়ের হওয়ার পর রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটির তরফ থেকে তৃণমূল নেতা ভোলানাথ মিত্র কে ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে । প্রসঙ্গত ভোলানাথ মিত্র ছিলেন দুবরাজপুরের প্রাক্তন ব্লক সভাপতি। এবং প্রথম থেকেই অনুব্রত ঘনিষ্ঠ বলেই দলে পরিচিত তিনি। কিন্তু অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর তাকে ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে তৈরি করে দেওয়া হয় ব্লক কোর কমিটি যার সদস্য করা হয় তাকে। অন্যদিকে চিনপাই কো-অপারেটিভের প্রাক্তন সম্পাদক এবং বর্তমান ডাইরেক্টর পদে আছেন তিনি। তার বিরুদ্ধেই এই রায় দিয়েছে রেজিস্ট্রার অফ কো অপারেটিভ সোসাইটি।
প্রায় তিন কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ উঠলো অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

