গৃহবধূকে ধর্ষণ করল ভাশুর.
গৃহবধূকে ধর্ষণ করল ভাশুর. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৪ এপ্রিল:উত্তর ২৪ পরগনা বসিরহাটের মিনাখাঁ থানা এলাকায় বাড়িতে কেউ না থাকার সুবাদে বৌমাকে ধর্ষণ করেন তারই ভাসুর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১১ তারিখ শুক্রবার সন্ধ্যায় ওই বধূর সম্পর্কে ভাসুর সিরাজুল মন্ডলের বাড়িতে যায়। সেই সময় অভিযুক্তের বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। সোমবার ভোররাতে সিরাজুল মন্ডলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মিনাখাঁ থানার পুলিশ। ধৃতকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। মিনাখাঁ থানার পুলিশ বসিরহাট মহকুমা আদালতের বিচারকের কাছে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে।অপরদিকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই গৃহবধূর মেডিক্যাল পরীক্ষার জন্য। গোপন জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বসিরহাট মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটৈর কাছে।

