মুর্শিদাবাদে ফাঁকা মাঠ থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ.

মুর্শিদাবাদে ফাঁকা মাঠ থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১০ এপ্রিল:মুর্শিদাবাদের ডোমকল থানার ঘোড়ামারা মাঠ এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষজন সকালে মাঠে যাওয়ায় সময় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় তারপরেই স্থানীয় মানুষজন ডোমকল থানায় খবর দিলে ডোমকল থানার পুলিশ গিয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসেন ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালে আর সেখানেই কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আর তারপরেই স্থানীয় মানুষজন মৃত ওই ব্যক্তির নাম জানায় আমিনুল মণ্ডল তার বাড়ি ডোমকল থানায় নিশ্চিন্তপুর এলাকায় বলে জানা যায়। তবে পরিবার সূত্রে জানা যায় ওই ব্যক্তিকে কেউ বা কারা মেরে এই মাঠে ফেলেই দিয়ে গেছে এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকজন।

Read More

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি, দিলীপ ঘোষের

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি, দিলীপ ঘোষের ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৯ এপ্রিল:আজ দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে এসে দিলীপ ঘোষ, বলেন সিদ্দিকুল্লা চোধুরীদের মতো সাম্প্রদায়িক লোকদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, আর তাই নিরুপায় হয়ে এদেরকে মাথায় করে রেখেছেন, দেশদ্রোহীতার আইনে সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি দিলীপ ঘোষের। এইদিন বিধাননগরের মর্নিং ওয়াকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন, আর এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ ঘোষ বলেন,অভিষেক তো বলেছিলেন কপালে নাকি গুলি করতেন, আজ ওনার রক্ত ঠান্ডা হয়ে গেছে, দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি করার কথা বলুন, সিংহাসন টলে যাবে রাস্তায় নেমে আসবে অভিষেক আর সেই ভয়ে উনি চুপ, দুর্গাপুর থেকে অভিষেক কে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের।

Read More

পি এফ এর সমস্যা নিয়ে তৃণমূলের শ্রমিক উন্নয়ন চা শ্রমিকদের নিয়ে শুরু করল পদযাত্রা

পি এফ এর সমস্যা নিয়ে তৃণমূলের শ্রমিক উন্নয়ন চা শ্রমিকদের নিয়ে শুরু করল পদযাত্রা ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৯ এপ্রিল:চা শ্রমিকদের পি এফ সমস্যা নিয়ে চারদিনের পদযাত্রা শুরু করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন।ডুয়ার্সের শেষ প্রান্ত আলিপুরদুয়ার জেলার সঙ্কোষ চা বাগান থেকে শুরু হলো এই পদযাত্রা ওপরদিকে জলপাইগুড়ি জেলার এলেনবাড়ি থেকেই শুরু হয় পদযাত্রা আগামী দশ এপ্রিল এই দুই পদযাত্রা মিলিত হবে জলপাইগুড়ি জেলার গয়েরকাটা এলাকায় এবং সেখান থেকেই পদযাত্রা শুরু হবে জলপাইগুড়ি উদ্দেশ্যে এবং আগামী ১১ এপ্রিল জলপাইগুড়ি পিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হবে ও আধিকারিককে ডেপুটেশন প্রদান করা হবে। তৃণমূল চা বাগানের শ্রমিক সংগঠন এর কেন্দ্রীয় নেতৃত্বরা জানান, পিএফ অফিস দালাল চক্রে ভর্তি। চা শ্রমিকদের পিএফ নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এছাড়া অনেক চা বাগান পিএফ জমা করছেনা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেনা পিএফ দফতর এই সমস্ত বিষয় নিয়ে তাদের এই চারদিন ব্যাপী পদযাত্রা। সংকোশ চা-বাগানে পদযাত্রার সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক, তৃণমূলের রাজ্য সম্পাদক ডঃ সৌরভ চক্রবর্তী, মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো, তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বারা ওরাওঁ, আইএনটিটিইউসি’র জেলা সভাপতি বিনোদ মিঞ্জ সহ অন্যরা। এদিন সংকোশ চা-বাগানে, আইএনটিটিইউসি ও তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের পতাকা উত্তোলন করা হয়। এরপর শুরু হয় পদযাত্রা। সংকোশ চা-বাগান থেকে কুমারগ্রাম, নিউল্যান্ডস, রায়ডাক, কার্তিকা শহ একাধিক চা-বাগানে আসে পদযাত্রাটি। প্রতিটি চা-বাগানেই পথসভা করা হয়। জানা গিয়েছে, বিভিন্ন চা-বাগান ঘুরবে পদযাত্রাটি। এরপর আগামী ১১ এপ্রিল জলপাইগুড়িতে পিএফের রিজিওনাল অফিসে ডেপুটেশন দেওয়া হবে। শ্রমিকদের পিএফ সমস্যা সমাধানের দাবি তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকার চা-বাগান গুলির জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছে, সেগুলির প্রচার করা হচ্ছে পদযাত্রা থেকে।সামনেই ২০২৬ বিধানসভা নির্বাচন আর নির্বাচন পূর্বে চা শ্রমিকদের মন পেতে এই পদযাত্রা করছে তৃণমূল বলে মনে করা হচ্ছে। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি ও রাজ্যসভা সাংসদ প্রকাশ চিক বড়াইক জানান, পি এফ এর দালাল চক্র বন্ধ করতে হবে। চা শ্রমিকদের পি এফ টাকা দিতে হবে এই সব দাবি নিয়ে আগামী এগারো এপ্রিল পিএফ অফিস ঘেরাও আছে।অপরদিকে তৃণমূলের এই পদযাত্রাকে নাটক বলে কটাক্ষ করল বিজেপি। তৃণমূলের নেতাদের নাটক কোম্পানিতে ভর্তি হওয়ার পরামর্শ দিল বিজেপি মনোজ টিগ্গা জানান এসব নাটক। তিনি জানান বন্ধ চা বাগান খোলা নিয়ে তৃণমূলের কোনো উদ্যোগ নেই শ্রমিকদের জন্য কোনো চিন্তা ভাবনা করেনা তারা শুধু নাটক করে।

Read More

পুলিশকে টাকা না দেওয়ায় বেধরক মার খেতে হল লরি চালককে.

পুলিশকে টাকা না দেওয়ায় বেধরক মার খেতে হল লরি চালককে. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৯ এপ্রিল:নদীয়ার ফুলিয়া প্রফুল্ল নগর ১২ নম্বর জাতীয় সড়কে গতকাল রাতে লরি দাঁড় করিয়ে তোলাবাজির টাকা চায় পুলিশ, সেই টাকা লরি চালক দিতে না পারায় তাকে বেধরক মারধর করে বলে জানা যায়। পরবর্তীতে সেই লরি চালক অন্য এক গাড়ির সামনে শুয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং স্থানীয়রা তাকে বাঁচান। এই ঘটনার জেরে সকল গাড়ি চালক জাতীয় সড়ক অবরোধ করেন। পরে অবশ্য পরিস্থিতি সামাল দিতে ওই লরি চালকের কাছে পুলিশকে ক্ষমা চাইতে দেখা যায়।

Read More

এবার এসএসকেএম হাসপাতালে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পাঠক্রম পড়ার অভিযোগ।

এবার এসএসকেএম হাসপাতালে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পাঠক্রম পড়ার অভিযোগ। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে এই অভিযোগ আসার পরই এসএসকেএম হাসপাতালে কর্তৃপক্ষের জবাব তলব। ওই পড়ুয়ার জাতিগত শংসাপত্র আসল কি ভুয়ো? তা জানতে চায় রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এর আগে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে এক পড়ুয়ার জাল সার্টিফিকেট নিয়ে পড়ার অভিযোগে তার ভর্তি প্রক্রিয়াই বাতিল করা হয়েছে। এবার এসএসকেএম হাসপাতাল এও এই অভিযোগ উঠেছে বলেই সূত্রের খবর।

Read More

রামনবমী শোভাযাত্রায় ইজরাইলের পতাকা থাকায় এফ আই আর দায়ের বিধায়কের

রামনবমী শোভাযাত্রায় ইজরাইলের পতাকা থাকায় এফ আই আর দায়ের বিধায়কের ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৮ এপ্রিল:গত ৬ই এপ্রিল হয়ে যাওয়া ভাটপাড়ার রামনবমী শোভাযাত্রায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের হাতে ইজরায়েলে পতাকা দেখা গিয়েছিলো। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, রামনবমী শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা হাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করা উদ্দেশ্য ছিল অর্জুনের বলে দাবি করেন তিনি। তার পাশাপাশি ভারত সহ বাংলার সংস্কৃতি নষ্ট করতে চাইছে। অপরদিকে বিধায়কের বক্তব্যের কথা খারিজ করে দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ভারতের বন্ধুদেশ ইজরায়েল, সুতরাং প্রকাশ্যে সেই দেশের পতাকা নেওয়া কোন অপরাধ নয়।গোটা বিষয় নিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ইজরায়েলের পতাকা নিয়ে ঘুরেছি এতে কোন অন্যায় নেই। ফিলিস্তিনের পতাকা নিয়ে ঘুরলে আমরাও ইজরাইলের পতাকা নিয়ে ঘুরবো।

Read More

মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সমস্ত গেট অবরুদ্ধ করে বিক্ষোভ এলাকাবাসীর.

মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সমস্ত গেট অবরুদ্ধ করে বিক্ষোভ এলাকাবাসীর. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৮ এপ্রিল: সালটা ছিল ১৯৯৬ ঘটা করে বাঁকুড়া জেলার মেজিয়া-তে স্থাপিত হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্ভুক্ত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।এই তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হওয়ার পর স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থান হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বয়ে ছিল এলাকায়। কিন্তু ক্রমান্বয়ে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অভিশাপ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বেশ কয়েকটি গ্রামের কৃষকদের কাছে।প্রসঙ্গত বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি ব্লকের বেশ কয়েকটি গ্রাম যেমনলটিয়াবনী,জামগাড়ি,হদলবনী, রাধাকৃষ্ণপুর এইসব গ্রামের বাসিন্দাদের কৃষি জমি ঢেকেছে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাঁইে।গ্রামবাসীদের দাবি, তাদের তিন ফসলী জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ হতো তাদের। কিন্তু তাদের স্বপ্নের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের থেকে নির্গত ছাঁই তাদের এখন তাদের দুশ্চিন্তার মুল কারণ।ডিভিসি কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের হস্তক্ষেপে ২০২১ সালে খানিকটা ক্ষতিপূরণ মিললেও। ২০২২ থেকে টানা ২০২৫ পর্যন্ত কোন ক্ষতিপূরণ পায়নি গ্রামবাসীরা এমনটাই জানান তারা। তিন ফসলী জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই এর জন্য কৃষিকাজ বন্ধ থাকায় দিশাহীন হয়ে পড়েছে কৃষকেরা। ক্ষতিপূরণের দাবিতে একাধিকবার একাধিক স্তরের দারস্থ হলেও সুরাহা মেলেনী, মিলেছে শুধুই আশ্বাস। তাই আজ সমস্ত গ্রামের বাসিন্দারা সমবেত হয়ে রীতিমত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সমস্ত গেট অবরুদ্ধ করে বিক্ষোভে ফেটে পড়লেন। তাদের একটাই দাবি ডিভিসি কর্তৃপক্ষের হস্তক্ষেপে যদি ন্যায্য ক্ষতিপূরণ না মেলে তাদের আন্দোলন আরো বৃহত্তর আকারে সংঘটিত হবে।যদিও ডিভিসি কর্তৃপক্ষের তরফ থেকে চিফ ইঞ্জিনিয়ার পি.পি শাহ জানান, “এই অবরোধের জেরে বিদ্যুৎ উৎপাদনে কোনো ঘাটতি হবে না”। তিনি আরোও জানান “জয়েন্ট লেভেলে একটা কমিটি গঠন করে কি পরিমানে ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া যায় সেটা এখন আলোচনার বিষয়”।তবে বিষয় যাই হোক না কেন কথায় আছে ‘আশায় বাঁচে চাষা’। ডিভিসি কর্তৃপক্ষ এবং বর্তমান রাজ্য সরকারের হস্তক্ষেপে কতটা ক্ষতিপূরণ মেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সেটাই এখন দেখার বিষয়।

Read More

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলিন্ডার রেখেই বিক্ষোভ তৃণমূলের

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলিন্ডার রেখেই বিক্ষোভ তৃণমূলের ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৮ এপ্রিল:দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তারপর কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম একধাপে ৫০ টাকা বাড়ানোর ফলে আমজনতার এখন গোদের ওপর বিষফোঁড়ার মত অবস্থা। মঙ্গলবার রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের ইসমাইল মোড়ে গ্যাসের সিলিন্ডার রেখে এবং পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা।তাঁদের দাবি, “যদি দাম না কমে তবে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব”।

Read More

সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা,আহত ৩৩ জন

সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা,আহত ৩৩ জন ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৮ এপ্রিল:মঙ্গলবার সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় আহত এখনো পর্যন্ত আহত হয়ে ৩৩ জন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন।এই ঘটনায় মৃত ১। জানা গিয়েছে, এদিন মঙ্গলবার আনুমানিক সকাল আটটা নাগাদ কালনা পান্ডুয়া একটি বাস দ্রুত গতিতে আসার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে খেয়ে যায়। মেয়ে সুমনা পানকে বৈদ্যপুরের রামনগর শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছিলেন তার বাবা গোপাল মন্ডল। আর এমন সময় বাস দুর্ঘটনায় মৃত্যু হয় গোপাল মন্ডলের। বাকি ৩৩ জন কালনার হসপিটালে চিকিৎসাধীন। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। এদিন সকালে আহতদের দেখতে কালনা হসপিটালে উপস্থিত হয় কানলার এসডিপি ও রাখেশ চৌধুরী, কালনা থানার আইসি সহ কালনা পৌরসভার উপ পৌরপিতা এবং কাউন্সিলররা।

Read More

বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার তারই ঘনিষ্ঠ গোপাল.

বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার তারই ঘনিষ্ঠ গোপাল. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৮ এপ্রিল:বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী রেহান খানের খুনের ঘটনায় আগেই পুলিশ চারজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে।তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্তে নামে বেলঘড়িয়া থানার পুলিশ ও গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা।তদন্ত নেমে বেশ কিছু তথ্য হাতে আসে পুলিশের।সেই তথ্যের উপর ভিত্তি করেই তৃণমূল কর্মী রেহান খানের ছায়াসঙ্গী জয়ন্ত দে ওরফে গোপালকে গ্রেফতার করলো বেলঘড়িয়া থানার পুলিশ।।পুলিশি সূত্র থেকে জানা গিয়েছে,জমি জায়গার ব্যবসায়িক টাকা জমি জায়গার ব্যবসায়িক টাকা-পয়সা লেনদেনের জেরেই এই খুন।।অভিযুক্ত গোপালকে আজ বারাকপুর আদালতে পাঠানো হবে।

Read More